Poetry

মানুষের মান

July 26, 2026

59
View

যে দিন সিনাডা টানটান কইরা 

গলাডারে উচা কইরা সাহেবরে কইছিলাম,

সাহেব! গরিবরে মানুষ ভাবতে শিহেন।

সাহেব কইল - 

তোরা কি মানুষ?

তোর বেতন বারো হাজার টাকা।

তোরপুরো ফ্যামিলি চলস এই টাকায়।

অথচ আমার কুকুরের মাসিক খরচ 

পঞ্চাশ হাজার টাকা। 

তখন থাইকা ভাবছি 

আমরা কি আসলেই মানুষ!

না কি কুকুরের দশ ভাগের এক ভাগ। 

জীবনে এই সময়ে আইসা 

নিজেরেই নিজে কই-

মানুষের ঘরে  জন্মাইলেই

মানুষ হওন যায় না।

মানুষ হইতে হইলে-

মান আর হুস না থাকলেও চলে

টেয়া-পইশা কিন্তু লাগে।

টেয়া-পইসা ই অমানুষরে মানুষ করে।।

Comments

    Please login to post comment. Login