Poetry

~চাওনি আমায়~

September 30, 2026

80 views

তোমার নামে জাগছি নিশি

লিখছি চিঠি বুকের খামে।

দুঃখ জ্বালা নিচ্ছি কিনে

নিখাঁদ ভালোবাসার দামে।

তুমি তেমন চাইলে আমায়

থাকত ভুবন স্বর্গে ভরে।

ভালোবাসার রং মহলে

বাজত বীণা প্রেমের সুরে।

আমার সুরে সুর মেলাতে

আমার ঠোঁটে ঠোঁট।

আমার মনের আঙিনাতে

খেলতে গোল্লাছুট।

তুমি তেমন চাওনি আমায়

করছো অবহেলা।

তাইতো সুখের ডিপোজিটে

বাড়ছে প্রেমের জ্বালা।

তোমায় ভালোবাসি বলে

ঘর করিলাম পর।

ঠাই দাওনি বাহুডোরে

হৃদয় বালু চর।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 month ago

    নিখাদ ভালোবাসার কবিতা। দারুণ লিখেছেন।

    • নাসির ফরহাদ 1 month ago

      @borhan_mahmud অসংখ্য ধন্যবাদ