Poetry

বুকের বাঁ পাশে

October 27, 2026

40 views

তোকে বুকের বাঁ পাশটাতে

রাখছি চিঠির মতো করে।

দরদ মেখে নিচ্ছি পড়ে

হঠাৎ যখন মনে পড়ে।

আবেগ জমে প্রতি শ্বাসে

কল্পনারা বাসা বাঁধে।

তোকে ঘিরে স্বপ্ন অযুত

আটকে আছি তোরই ফাঁদে।

শতত প্রেমে দেইনি সাড়া

প্রেম পেতে চাই তোরই কাছে।

পাবো কি না, না জানিয়াও

যাচ্ছি ভালোবেসে তোকে।

সুপ্ত প্রেম আজ দূর্বার বেগে

ব্যক্ত হচ্ছে গোলাপ হাতে

জানি না তা আঁচড় কেটে

যাচ্ছে কি না তোর হৃদে তে।

এক তরফা নিখাঁদ এ প্রেম

তোর তরফে পেলে সাড়া।

দুই হৃদয়ের মহা মিলন

ছড়িয়ে যাবে বিশ্ব জোড়া।

আর না হলে নয়ন জলে

দাফন হবে একটি হৃদয়

আমাবস্যায় ঢাকবে আকাশ

হবে না আর চন্দ্রোদয়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago

    খুব ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা রইল।

    • নাসির ফরহাদ 1 week ago

      @borhan_mahmud অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ