Poetry

কথা দিলাম

October 25, 2026

43 views

কথা দিলাম সুখে দুঃখে;

থাকবো পাশে বারো মাসে।

সাত সমুদ্র দেব পাড়ি,

শুধু তোমায় দেখার আশে।

তোমার জন্য গুনগুনিয়ে,

দিবো সুরের দেশ ভরিয়ে।

হবে সুরের মহামিলন,

স্বর লিপি, তাল, লয় ছন্দে।

দুঃখের নায়ে সকাল রাতে,

চড়বো আমি তোমার সাথে।

প্রবল ঝড়ে ভাঙ্গলে গলুই,

ধরবে যে হাল শক্ত হাতে।

তোমার মনের ফুল বাগানে,

ভরে দিব প্রেমের ঘ্রাণে।

ভ্রমর হয়ে চুপিসারে,

ছুঁয়ে দিবো পল্লবেতে।

করবে সবাই আনাগোনা,

আমরা দুজন খাঁটি সোনা

স্বগীয় সেই প্রেম দেবীকে,

আনবো টেনে ধরার বুকে।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago First reader

    আমরা দুজন খাঁটি সোনা স্বগীয় সেই প্রেম দেবীকে, আনবো টেনে ধরার বুকে।খুব আবেগপূর্ণ প্রেমের কবিতা।

    • নাসির ফরহাদ 1 week ago

      @borhan_mahmud অশেষ ধন্যবাদ

  • খুবই আনন্দের বিষয়।