Poetry

দ্বিচারিতার মুখোশ

October 5, 2026

56 views

নামাজ পড় পুণ্যের আশায়

খাবার খেয়ে হারাম টাকায়।

এ কেমন দ্বিচারিতা

খোদার সাথে মশকরা।

হারাম শুধু শুকর নয় রে।

হারাম পয়সার গরু ও

ঘুষের টাকা মক্কা গিয়ে

বনে গেছ হাজী ও

সুদের টাকা মসজিদে দান

হয়ে গেছ দানবীর

লম্বা জোব্বা দাড়ি টুপি

দেখতে যেন কামেল পীর।

ওরে ভন্ড পাপিষ্ঠ ঠক

কার চোখেতে দিচ্ছ ধুলা

শেষ বিচারে পড়বি ধরা

দেখছে সবই আল্লাহ তাআলা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 month ago

    এ যুগে দ্বিচারিতাই সবচেয়ে পরিচিত দৃশ্য। হয়ত ভাবে, শেষ বয়স্যা কান্নাকাটি করে ক্ষমা আদায় করে নেবে। হায়রে মানুষ!

    • নাসির ফরহাদ 1 month ago

      @borhan_mahmud ঠিক বলেছেন প্রিয়। সমাজে এমন লোকের সংখ্যাই বেশি। অসংখ্য ধন্যবাদ।