কতোটা জল হলে হয়ে যায় বন্যা
কতোটা রূপে তুমি হয়েছ অনন্যা।
কতোটা আবেগে ভালোবাসা হয়
কতোটা দূরে যাওয়া ভুলে যাওয়া নয়।
কতোটা আঘাতে ভাঙ্গে হৃদয়
কতোটা বৃষ্টিতে ভরে জলাশয়।
কতোটা বিরহে পাথর হয় মন
কতোটা আঁখি জলে মনেতে দহন।
কতোটা প্রেম আর উচ্ছ্বাস আবেগ
কতেটা আস্থায় কেটে যায় মেঘ।