Poetry

জুলাই এলে

October 19, 2026

70 views

জুলাই এলে টগবগ করে

জেন জি দের রক্ত।

নিজের অধিকার নিতে ছিনিয়ে

তারা হয় আসক্ত।

কাপিয়ে দিতে জালেমের ভিত

ছুটিয়ে দিতে ঘাম।

জুলাই তাদের শক্তি যোগায়

জাগিয়ে তুলে প্রাণ।

জুলাই এলে রাজপথে

রক্তের খেলা চলে।

জুলাই এলে সরকার পালায়।

সব গরিমা ফেলে।

জুলাই এলে ফিরে আসে

আন্দোলনের কাল।

বেফাঁস কথায় কুমির আনতে

কাটে নিজেই খাল।

জুলাই এলো বাংলাদেশে

নেপালে শ্রীলঙ্কায়।

জুলাই এখন ভারত গেছে।

মুদি আছে শংকায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 month ago

    ভালোই লিখেছেন।

    • নাসির ফরহাদ 6 days ago

      @borhan_mahmud অসংখ্য ধন্যবাদ।