Poetry

অর্পিতার নীল খাম

November 7, 2026

5 views

অর্পিতা কেন তুমি বইটা দিয়েছিলে আমায়

মুড়িয়ে নীল খামে।

তবে কি হৃদয় তোমার হয়েছে পরিপূর্ণ

তাতে প্রেম জমে জমে।

নীল আকাশের মতো উদার হয়ে

মুক্ত কেশে যেন ডাকছ আমাকে

যেন বলছ! আমার হৃদয়

ভরিয়ে দেবে তোমার প্রেমে।

অর্পিতা তুমিও কি ভালবাস

চোখ তুলে মুক্ত নীল আকাশ দেখতে।

যখন জোড় শালিকেরা উড়ে যায়

তুমিও কি অবাক হয়ে দেখ

আর মনে মনে ভাব আমার কথা।

অর্পিতা!

তুমি কি জান নীল ভালোবাসা

কখন রূপ নেয় নীল বেদনায়?

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 3 minutes ago First reader

    তুমি কি জান নীল ভালোবাসা কখন রূপ নেয় নীল বেদনায়?ভালোবাসা কি শেষে নীল বেদনাতেই সম্পর্কের ইতি টানে? ভালো লিখেছেন। আসসালামু আলাইকুম।