এই অবেলায় কোথায় যায় গায়ের বধু
ঘুমটা টেনে,পায়ে হেঁটে কোথায় যায়?
দুষ্টু লোকের প্রশ্ন জাগে মনে..
গাঁয়ের বধু আপন মনে হাটে,
অপেক্ষা..কখন তার আসবে সখা
গঞ্জ থেকে শাড়ি কিনে করবে তাকে সুখী।
বেলা শেষে রাত্রি নেমে আসে
কই ফিরলো নাতো সখা?
গাঁয়ের বধুর প্রশ্ন জাগে মনে।
মলিন মুখে ফিরে চলে ঘরে
কেঁদে কেটে রাত্রি কাটে নীড়ে।
পরের দিন পিয়ন জলিল আসে
হলুদ খামের চিঠি নিয়ে,
বধুর মুখে লাজুক হাসি,
রঙিন স্বপ্নের আঁকিবুকি।
কিন্তু চিঠির বয়ান..
" তুই নিঃসন্তান…
তাই আরও একটি করছি বিয়ে"।
গাঁয়ের বধূ এক কাপড়ে বাপের বাড়ি ফিরে।