Poetry

নীল নীলিমা

July 29, 2026

138 views

নীলিমা 

তোমার সাথে দেখা অনেক বছর পরে 

কোন বাক্য খরচ না করেও 'কথা' হয়

তুমি দেখালে।

বলো,সেদিন বিকেলে নির্বাক ছবি হয়েছিলে কোন খেয়ালে।

আমার অপারগতা, অসাড়তা জেনে ও

ভিতর খুঁড়ে দেখলে না কাদামটির আস্তরণ।মফস্বল শহরে বেড়ে ওঠা এই আমি,

জোছনা হাতে পেয়েও নিজেকে করেছি বারণ।

কেউ একজন বলেছিল, জগতে যা কিছু সুন্দর 

দূর থেকেই দেখো 

কাছে আসলেই মরীচিকা 

হয়ো না তাই ওই মুখো।

এই সত্য মেনে

আমি ও আর নীলিমামুখী হই নি কখনো।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login