Poetry

অস্তিত্বের সন্ধানে

July 30, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

96 views

অসীম মহাকাশের অনন্ত শূন্যতায়,
আর কতকাল এভাবে ভেসে থাকা?
কোন গ্যালাক্সির নক্ষত্র দেবে জায়গা?

অশান্ত দরিয়ার ঢেউয়ের তালে,
আর কতকাল ধরে থাকব হালে?
কোন মহাদেশের দ্বীপে আশ্রয় দেবে?

চৈত্রের দুপুরে আগুন ঝরছে,
বাহির-ভেতর একসাথে পুড়ছে।
যতবার জাগাই, ততবার মরছে;
বুকের ভেতর শুধু খাঁ-খাঁ করছে।
জমবে কি মেঘ, ঝরাবে কি বৃষ্টি?
করবে কি সিক্ত, হবে কি নতুন সৃষ্টি?

নাকি হাল যাবে ছিঁড়ে?
ভেসে নেবে তীব্র স্রোতে?
তরি যাবে তলিয়ে,
অন্ধকার যাবে ছেয়ে;
মহাকাল এসে যাবে,
প্রদীপ যাবে নিভে?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login