Poetry

সমর্পণ

October 11, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

17 views

বর্ষণমুখর শান্ত স্নিগ্ধ সন্ধ্যাটা—
চিরায়ত বর্ষার নির্মল রূপটা। 

জানালা ভেদ করে আসা ভেজা বাতাস,
সাথে নিয়ে এলো কামিনীর সৌরভ। 

বিন্দু বিন্দু বৃষ্টির পরশে,
কদমকলি ফোটে দলে দলে। 

পাকা কাঁঠাল আর চাম্পালিশের গন্ধে,
মাছিরা ভিড় করে সমান তালে। 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠাণ্ডা হাওয়াতে,
জোনাকিরা জ্বলে-নিভে ঘোরে ঘুরে। 

টিনের চালে বৃষ্টির ফোঁটারা ছন্দ তোলে,
পাখিরা বিঘ্ন ঘটায় ডানা ঝাপটিয়ে। 

মেঘের মিলন হয় দীঘির জলে,
পাল্লা দিয়ে নতুন সিঁড়ি ডোবে। 

আর আমি ভেজা কুকুর হয়ে,
আশ্রয় খুঁজি পথে পথে। 

যদি ঠাঁই মেলে চরণতলে,
কুকুর হয়ে পড়বো লুটিয়ে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login