Poetry

বিষণ্ন মেঘের কাব্য

October 4, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

41 views

আমি এক বিষণ্ন মেঘ—
বিক্ষিপ্তভাবে করি ছুটাছুটি,
এক দিগন্ত থেকে অন্য দিগন্তে।

আমি বাষ্পীভূত হয়েছি
টলটলে সহস্র ধারা থেকে,
দীর্ঘ উত্তাপ সয়ে সয়ে।

আমি ছুটতে চেয়েছি
বহমান নদীর মতো,
কলকলিয়ে সুর তুলে।

আমি চেয়েছি সিক্ত করতে,
স্নিগ্ধতা ছড়িয়ে দিতে
এক প্রাণ থেকে আরেক প্রাণে।

আজ আমি উদ্বাস্তু,
জমিন থেকে বিতাড়িত
খরতপ্ত বায়ুর পরশে।

বলাকারা উড়ুক আমার পানে,
ডাহুক ডাকুক আমায় আহ্বানে,
চাতক থাকুক আমার আশায়।

যদি দহন নিষ্পন্ন হয়ে যায়,
উত্তাপ কিছুটা কমে যায়,
যদি ফিরে পাই নিজেকে;

গলে গলে পড়বো ঝরে,
স্নিগ্ধ করবো, তৃষ্ণা জুড়াবো—
যারা ছিল দীর্ঘ প্রতীক্ষায়।

আমি ছুটবো ঊর্ধ্বশ্বাসে
এই জনাকীর্ণ প্রান্তর দিয়ে,
মিশাবো প্রাণ প্রাণের সাথে।

এই হৃদয় ছড়িয়ে যাক
সকল হৃদয়ের সাথে,
অন্তিম সময়ের আগে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago

    ভালো লিখেছেন।

  • R Masud 1 week ago

    খুব ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।

    • saiful Islam 3 days ago

      Thank you very much