Poetry

পাথেয়হীন যাত্রী

August 5, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

86 views

পাথেয়হীন যাত্রী

মোঃ সাইফুল ইসলাম 

সময় ছিল অগণিত
প্রস্তুতি নেওয়ার,
একটি সফল সমাপ্তির—
একটি নতুন শুরুর।

ভ্রমে দিয়েছিলাম ডুব,
বিভোর হয়েছি অলীক স্বপ্নে;
যারা শুধু রঙ ছড়ায়,
সুগন্ধ বিলায়,
কিন্তু ধরা দেয় না।

আমি আশার জাল পেতেছি,
বাসা বুকে বেঁধেছি;
ঝাঁকে ঝাঁকে, থরে থরে
ইলিশ উঠবে জাল জুড়ে।

সকাল গড়িয়ে সন্ধ্যা নামে,
রাত ফুরিয়ে ভোর আসে,
শূন্য হাতে নীড়ে ফিরি।
দিন, মাস, বছর যায় কেটে,
তবুও স্বপ্নরা রঙিন হয়ে ওঠে। 

এভাবে একদিন এসে দাঁড়াবে—
ভয়ানক সময়টা ভয়ানকভাবে;
সব অসমাপ্তই থেকে যাবে,
প্রস্তুতি ছাড়াই চলে যেতে হবে।

তীর নাই, তল নাই,
আগুনের দরিয়া;
সঙ্গী নাই, সম্বল নাই,
কেমনে যাব পার হইয়া? 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login