Poetry

চার অধ্যায়.

August 6, 2026

Original Author আযাহা সুলতান

78 views

১. প্রেমের ভুল অনুবাদ 
 

হৃদয়ক্ষরণের রক্ত আমার 
টকটকে লাল—বইছে জলের মতো 
বাঁধভাঙা খাল 
ঠোঁটে ভেজা খামে পাঠালাম ভালোবাসার চিহ্ন 
প্রেয়সী পেল তাতে মদের গন্ধ! 
 

২. নিয়তির নির্মম পরিহাস 
 

অতিরিক্ত কপাল খারাপ—
প্রিয়াকে উপহার দিলাম মেস্কজাফরান 
প্রিয়া শোঁকালে হয় বিষের ঘ্রাণ! 
মনেতে জিয়েলু সে আগুনের কুণ্ড? 
অমৃত চিনে কে আর ক-জনে বলো? 
 

৩. হৃদয়ে গভীর ক্ষত 
 

পিঠের দরদ সওয়া যায় 
সওয়া যায় না বুকের ব্যথা 
পাথরের চেয়ে ফুলের আঘাত মারাত্মক 
আপন থেকে বেগানা ভালো—বেগানা থেকে বন 
তারপর কবর| 
 

৪. না-বোঝার বেদনা 
 

কেউ বুঝুক বা না বুঝুক 
দুঃখ লাগে না বড়বেশি 
কেউ কারে বুঝে না—এটাই নিয়মের পৃথিবী 
হৃদয়জনে না বুঝলে? 
এরচেয়ে বড় দুঃখ আর কী 
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login