Poetry

জবাব দাও রাষ্ট্র

September 20, 2026

140 views

মৃত্যুর উপত্যকায় আছি?

মরণে তুমি খুশি? কোনো মৃত্যুই কাম্য নয় কারও—

আবালবৃদ্ধবনিতা হতে সকল প্রাণ—হোকবা হিংস্র জানোয়ার

প্রিয় দেশ, প্রিয় স্বদেশ

আর কত শোকের মাতমে কাঁপবে আসমান? কাঁপবে জমিন?

জবাব দাও রাষ্ট্র, জননী জন্মভূমি

তোমার কোলে কেন নিরাপদ নয় আজ কোনো সন্তান?

এই মৃত্যুনগরী কি আমার দেশ?

প্রাতে বের হলে রাতে ফেরার আশা নেই ঘরে

এদেশ আমার? স্বাধীন জন্মভূমি? স্বাধীনতার কী রং দেখাচ্ছ তুমি?

কোথায় জন্মেছি আমি? তুমি কি আমার সেই নিরাপদ ভূমি? মাতৃভূমি?

চৌদ্দ দিনের শিশু হতে চৌদ্দ বছরের কিশোরী—তের বছরের কিশোর—

হত্যা, ধর্ষণ, বলাৎকার থেকে বাঁচতে পারছে কে?

সেই কৈশোর আমাকে ফিরিয়ে দেবে কে? নির্ভয়ে হেঁটেছি নির্জন পথে

আমার চিন্তায় নির্ঘুমে কাটেনি ঘর

সেই সংসার আমাকে ফিরিয়ে দাও স্বদেশ

আমি ক্লান্ত—দৌড়াতে পারছি না আর অপমৃত্যু থেকে বাঁচতে—নিরাপদ আশ্রয়ে

আমাকে স্বাভাবিক মৃত্যুর একটা আবাসস্থল দাও

আমাদের সন্তান ভয়ভীতি বুকে নিয়ে আর কত চলবে পথ?

এই রাষ্ট্র কি আমার নয়? এখানে জন্মগ্রহণ করিনি আমি? নাকি জন্মটাই ছিল ভুল?

জবাব দাও রাষ্ট্র? আর কত নিষ্পাপের রক্তে স্নান করবে তুমি বলো?

২০/৯/২০২৬—মানামা, আমিরাত

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • সুন্দর লিখেছেন।

    • আযাহা সুলতান 3 weeks ago

      অনেক২ ধন্যবাদ প্রিয়..

  • রাষ্ট্র তো শুধু একখণ্ড ভূমি নয়।আশ্রয় ও নিরাপত্তার ব্যবস্থাপক। কিন্তু যারা এই রাষ্ট্রের নিয়ন্ত্রক তাদের সংস্কার না হলে আধুনিক কল্যাণময় রাষ্ট্র গড়ে উঠবে না কখনো। আরও স্পষ্ট করে বললে চব্বিশ থেকে আমরা কোনো শিক্ষা নেইনি।

    • আযাহা সুলতান 3 weeks ago

      ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই..