Poetry

কোন দেশে জন্মেছি আমি

September 26, 2026

129 views

গান—

কোন দেশে জন্মেছি আমি? একি আমার স্বাধীন জন্মভূমি?

হায় হায় আমি জন্মেছি কোথায়!

এরচেয়ে তো ভালো বলা যায়—আফ্রিকা—সাহারা মরুভূমি?

কোন দেশে জন্মেছি আমি?।

নাই নাই—আমার ঘরে শান্তি নাই—দেশে শান্তি নাই—বলব কী?

মরণ-মারণের খেলা চলছে সারাবেলা!

নিরাপদ নেই শিশু—নিরাপদ নেই নারী—না কিশোর-কিশোরী?

কোন দেশে জন্মেছি আমি?।

চুরিডাকাতি লুঠপাট রাহাজানি বলাৎকার ধর্ষণ খুনোখুনি!

দেশটা রাক্ষুসে ভরে গেছে অমানুষে!

মৃত্যুনগরীর আমি নাগরিক—আমার দেশ হায়েনায় জিম্মি!

কোন দেশে জন্মেছি আমি?।

২৪/৯/২০২৬—মানামা, আমিরাত

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • robin ahmed 3 weeks ago

    ভালো লাগল লেখাটি।

    • আযাহা সুলতান 3 weeks ago

      অনেক ধন্যবাদ ভাই...