বন্ধুত্বের মধ্যে স্বার্থপরতা থাকতে নেই
স্বার্থপর কারও বন্ধু হওয়ার যোগ্য নয়
স্বার্থপর কারও উপকারও করবে না
সে সবখানে স্বার্থ খুঁজবে—সম্পর্ক তার কাছে গৌণ
ভাই হোক বন্ধু এমন লোক থেকে দূরত্ব ভালো
শোনো, বন্ধুত্ব এমন এক জিনিস
যে তার মর্ম বুঝে তার কাছে সেটা ইমান—
বন্ধুত্বের জন্যে সে জান দিতেও পারে—আলবত নিতেও পারে
স্বার্থপর বন্ধুত্বের মর্ম কী বুঝে? ইমানও কী বুঝে?
স্বার্থপরের কাছে সম্পর্ক মূল্যহীন—
স্বার্থের জন্যে সে খুন করতে পারে প্রেমিকেরও