তোমার ক্ষমা নেই—
না, কোনো ক্ষমা নেই
তোমাকে মরতেই হবে
তুমি দেশদ্রোহী!
তোমাকে ক্ষমা করলে
আঠারো কোটি মানুষের প্রতি
করা হবে চরম অবিচার
তোমাকে মরতেই হবে!
ফায়ারিং স্কোয়াডে
কিংবা প্রকাশ্যে ফাঁসির মঞ্চে—
ঐ ক্রান্তির ময়দানে
নয়তো এ নগরের ল্যাম্পপোস্টে ঝুলিয়ে—
তোমাকে মরতেই হবে!
এই দেশকে তোমরা
জাহান্নামের জ্বলন্ত কুণ্ডে ঠেলে দিয়েছ
সেই লেলিহান অগ্নিকাণ্ডের পথপ্রদর্শক তুমি—
হ্যাঁ, তুমি ও তোমরা
বেইমানকে মাফ করা বোকামি—
তোমাকে মরতেই হবে!
১৫/১০/২০২৬—মানামা, আমিরাত