Poetry

প্রশ্ন থেকেই সৃষ্টি

September 23, 2026

146 views

বিজ্ঞান যেভাবে এগোচ্ছে ধর্ম কি একদিন বিলীন হবে?

তাকে প্রশ্ন করতে দাও—তার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো—

প্রশ্ন থেকেই সৃষ্টি—অন্ধের লাঠিতে থাকে না চোখ

চোখ থাকতে লাঠি দিয়ে পথ হাতিড়িও না

জ্ঞান কী? আত্মোপলব্ধি—সবার কাছে আছে?

ধর্ম হোক বিজ্ঞান অন্ধের মতো বিশ্বাস করো না কারে—কাউকে

বিবেকের বিচারাসনে বসে বিবেকের আওয়াজ শোনো

শুনতে পেলে তুমি বিবেকবান—বিবেক তোমার জাগ্রত

বিশ্বজাহান কীভাবে সৃষ্টি হলো?

এমনি এমনি? বিকট শব্দে? তুমি শুনেছ? দেখেছ? জানলে কীভাবে?

আজকের সত্য কালকে তো মিথ্যাও হতে পারে? পারে না?

গবেষণাগার দুনিয়ার—গবেষকও মানুষ—মানুষের ভুল অনিবার্য

এই ছায়াপথের যত দূরত্ব—তারকা-গ্রহ

কোটি বছরে অতিক্রম করা যাবে আলোকবর্ষের কোনো নক্ষত্র?

অঙ্কের দপ্তর—যন্ত্রের পরীক্ষা—দুটোতেই থাকবে ভুল

কাঁপা হাতে মাপা যায় না তরলপদার্থ

তুমি বলছ ঈশ্বর নেই? ও বলছে আছে? যুক্তি?

দুজনের কেউই প্রমাণ দিতে পারবে না—ঈশ্বর আছে কি নেই

তবে? দুটোই ভিত্তিহীন—অমূলক বিতর্ক—আত্মা কী বলে শোনো—জ্ঞান খাটাও—

এটাই আসল—যার কর্তব্য যেটা সততায় পালন করো—অন্ধের বিশ্বাস থেকে সরে

৮/৯/২০২৬—মানামা, আমিরাত

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 2 weeks ago First reader

    পৃথিবী থেকে ধর্ম কখনোই বিলীন হবে না। ধর্ম এবং বিজ্ঞান কোনটি কোনটির প্রতিযোগী না।

    • আযাহা সুলতান 2 weeks ago

      হতে পারে ব্রাদার, তবে মানুষ দিনদিন ধর্মের প্রতি অমনযোগী হচ্ছে দেখা যাচ্ছে...অনেক ধন্যবাদ ভাই

    • আযাহা সুলতান 2 weeks ago

      কবিতাটির পাল্লা কিন্তু ধর্মের দিকে বেশি ঝুঁকেছে, আপনি খেয়াল করেছেন? আমিও প্রশ্ন রেখেছি...