Poetry

সমাধিলিপি

September 30, 2026

132 views

এই জীবনের শেষে আমাকে তুমি দেখতে পাবে না আর

এখানে গুলঞ্চলতা আর ঘাসে শুয়ে থাকব আমি চিরকাল

মিশে থাকব পৃথিবীর রূপরঙে—দেখব পথিকের হাঁটাচলা

শুনব কোলাহল তোমাদের—এপথে আমিও হেঁটেছি তবে

আমাকে দেখতে পাবে না আর কোনো আসরে—আড্ডাতে

দাঁড়াও বন্ধু এই সমাধিস্থলে একবার—জন্ম তোমার বাংলায়?

আমিও এমাটির সন্তান—পৃথিবীর একজন—তোমাদের মতন

আমারও স্বপ্ন ছিল—ফিরে আসতে হয় সবকিছু অপূর্ণ রেখে

৩০/৯/২০২৬—মানামা, আমিরাত

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 weeks ago

    খুব ভালো লিখেছেন।

    • আযাহা সুলতান 1 week ago

      অসংখ্য ধন্যবাদ প্রিয়...