Poetry

সম্প্রীতি

August 9, 2026

47
View

পোশাকেতে খুঁজো না ধর্ম,
ধর্ম থাকুক অন্তরে।
মুসলিম থাকুক কোরআন সুন্নায়,
হিন্দু শ্লোক মন্তরে।

আগরবাতি যেথা জ্বালো,
একই রকম দিবে ধোঁয়া। 
জেরুজালেম মক্কা মদিনা,
ভ্যাটিকান বা কাশি-গয়া।

সবারই তো রক্ত লাল হয়, 
হোক মানুষ, হোক পশু-পাখি।
শোকে কষ্টে জলে ছলছল,
করে দেখ সবার আঁখি।

মসজিদ মন্দির চার্চ প্যাগোডায়,
খুঁজো সবাই বিধাতারে।
সংকীর্ণতা রেখে মনে,
কেমনে খুঁজে পাবে তারে।

মানুষ হইয়া জন্ম যখন 
মানুষ হইয়া বাঁচিতে চাই।
হিংসা বিভেদ রাহাজানি 
সুখ এনেছে কবে কোথায়।

পৃথিবীতে শান্তি আসুক 
চাইনা এতো হানাহানি।
তোমার হিন্দুত্বে তুমি বাঁচ
আমার থাকুক মুসলমানি।

Comments

    Please login to post comment. Login