Poetry

পাঁচ পর্ব

August 10, 2026

76 views

১. কবি ও জীবন 
 

কবির জীবন মহাকাব্য—কবিতার ভাণ্ডারে 
জীবনের গল্প লিখা হলে তবু বাকি থাকবে 
আমি কোনো কবিটবি নই 
কবিরা কঙ্কালে খুঁজে সুন্দর 
কাকে মিলাতে পারে কোকিলের স্বর 
 

২. মানুষ ও ধর্ম  
 

মানুষের অনেক ধর্ম—তাইত মানুষ 
ঈশ্বরের ধর্ম কী? আমার হুঁশ 
অস্বীকার করা সহজ 
মেনে নেওয়া কাজ কঠিন 
মানুষের ধর্ম—ধ্যানধারণা এতটাই ক্ষীণ 
 

৩. ক্ষুদ্রতা ও বাস্তবতা 
 

অণুজীব বাঁচতে পারে না বেশিক্ষণ 
লাফায় বেশি যার ক্ষুদ্র মন 
দুনিয়ার পরিস্থিতি—
অল্পপানির মাছ গভীরজলে সাঁতারে বেশি 
পিপীলিকার পাখা হয়...ভুলে যাই কথাটি 
 

৪. জ্ঞান ও বিবেক 
 

হাজার অধ্যয়নে যার বাড়ে না জ্ঞান 
সে-ই ধ্বংসক হয়—ভয়ংকরী বিদ্যান 
অল্পজ্ঞানে বুঝে যে বেশি 
অল্পবিদ্যা...বলতে নেই 
বিবেকী যে সবচেয়ে বড় শিক্ষিত সে 
 

৫. কাঠিন্য ও কোমলতা 
 

বুকে এত কান্না কেন রে বুঝি না 
কীজন্যে কাঁদে মন জানি না—
আমিও মানুষ—তুমিও মানুষ 
ফুলের আঘাতে আমি ব্যথা পাই 
কামানের গোলাতে তোমার দরদ নাই 
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login