Poetry

অসাড় জীবন

August 14, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

93 views

ছদ্মবেশে অনুপ্রবেশ করে
পরজীবীর দল,
আমারে খায়, আমাতে করে বাস,
আমারই করে সর্বনাশ।

ভিক্ষার থালা নিয়ে আসে
ভিক্ষুকের দল,
আমারই খায়, আমিই হই ক্লান্ত—
আমারেই করে সর্বশান্ত।

গোলামির বেড়ি পরে আসে
মুনাফিকের দল,
করে গোলামি, খায় চেটেপুটে,
আমার নিয়ে যায় লুটেপুটে।

ওদের অন্তঃঅঙ্গ একই,
বহিঃঅঙ্গে ভিন্ন ভিন্ন;
ওরা বোঝে স্বার্থ আর ভোগ—
অবদানের ফল: মূত্র আর মল।

ওরা জীবন কী বোঝে না,
জীবনের সাথে জীবন মেলায় না,
প্রাণের সাথে প্রাণ মেলায় না;
ওরা বোঝে না, কী বোঝে না!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login