Poetry

আয়ুর্বেদ সরকার

August 25, 2026

57
View

এক গাছের পাতা একটু 
অন্য গাছের একটু ছাল।
যারে নেওয়া হয়নি সাথে
সে পারতেছে ভিষণ ফাল।

কেউ ভারত কেউ পাকিস্তানি 
কেউ বা বৃটিশ পন্থী। 
এ সব শুনতে শুনতে আমার
দেহ মনে ক্লান্তি।

গ্যাস বিদ্যুত উধাও হলো
চালের বাজার চড়া।
চার দিকেতে নাই তো কিছুই 
শুধু হাহাকার ছাড়া।

কিছু কিছু বাটপার চোর, 
কিছু চাটুকার। 
এই নিয়ে তো চলছে মোদের 
আয়ুর্বেদ সরকার।

কয় ফোটা আর কয় ঝাকুনি
বুঝা হয়নি আজো।
হারিয়েছে নিজ পরিচয়
শরম হায়া লাজও।

সব উপাদান ইনগ্রিডেন্ট ও
নাই তো সম হারে।
তাইতো দেখি উন্নয়নটা
পথেই ধসে পরে।

কার কার কাঁধে দূষ দেয়া যায়
আর কে আছে বাকি।
এসব করে জনতারে 
দিয়ে যাচ্ছে ফাঁকি।

কার্ড দিলো আর খাল কাটিলো
দেশ করে ছারখার। 
সুখ নিদ্রায় দিন কাঁটায় আজ
আয়ুর্বেদ সরকার।.....

Comments

    Please login to post comment. Login