Poetry

গোর্নিকা এবং যীশুর কাফন

August 31, 2026

128 views

---

পদ্ম উঠলো জালে
ক্ষুধার্ত জেলে
ছুড়ে ফেললো জলে
কি এক হতাশায়
ক্ষুধিতের কাছে
শিল্পের ক্ষয়
নতুন কিছু নয়
খিদে পেলে তারা
গোর্নিকা চিবিয়ে খায়
তৃপ্তিতে মুখ মোছে যীশুর কাফনে

উদরপূর্ণ হলে
শিল্পের পথ
উন্মুক্ত হয় ক্রমশ
শিল্প তখন যায়
হিমঘর
সাথে ক্যাভিয়ার
ভিনেগারে চুবানো স্যামন
আর রেড ওয়াইনে মাপা চুমুক
ব্যাস
পাকস্থলীর নালী বেয়ে
শিল্পরস তরতরিয়ে ওঠে
ক্রমশ হৃদয়ে পৌছায়

ব্যতিক্রম শুধু কবি
কবিদের পাকস্থলী নাই

---

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Sadia Shobnam 5 hours ago

    বাহ, সুন্দর লেখা।

    • Rizvi Abdullah 5 hours ago

      অশেষ ধন্যবাদ আপনাকে।

  • Borhan Mahmud 2 weeks ago

    দারুণ লিখেছেন।

    • Rizvi Abdullah 1 week ago

      ধন্যবাদ আপনাকে borhan mahmud

  • Rizvi Abdullah 1 month ago

    ধন্যবাদ শোয়েব ভাই

  • খুব সুন্দর কবিতা