Poetry

পাখির স্বপ্নে বাঁচি

September 3, 2026

47 views

সব পাখি নিজের ইচ্ছায় নীড়ে ফিরে 

পাখির উড়ার স্বপ্ন মুক্ত আকাশ ঘিরে,

পরাধীনতার শিকল ভেঙ্গে মুক্ত-বিহঙ্গে 

ডুব সাঁতরে ডানা ঝাপটায় জল-তরঙ্গে।

মানুষ নিজেকে ভাবে স্বাধীন, অথচ পরাধীন 

শৈশব কৈশোর যৌবন এমনকি পুরো জীবন।

মানুষের নীড়ে ফেরা সমাজ বাধ্যবাধকতায়

'লোকে খারাপ বলবে'এই ধারণা তার সত্তায়

শৃঙ্খলা বাহিনী কবি না ভেবে বলবে ভবঘুরে,

অবশেষে ঠাই হবে আঠারো সিকের লাল ঘরে।

তুমি অনন্যা,কাজের সন্ধানে গ্রাম ছেড়ে নগরে

তোমার ঠাই হয়তো কোন গিঞ্জি ছাত্রীনিবাসে

জানো,ফাঁদে পড়েছ নিয়মের বেড়াজালে

দেরি করে ফিরলে অপবাদ জুটবে কপালে।

স্বাধীন শুধু ওই নীল আকাশের পাখি

মানুষ নিজেদের পরাধীনতায় বেঁধে রাখি।

Comments

    Please login to post comment. Login