আমি শুধু তোমাকে চাই! পাব?
পাইবা না পাই জগৎ ফেলে
তোমার কাছেই যাবো।
থাকুক সেথা পুষ্প রাশি
না হয় বাজুক বিষের বাঁশি ।
আমি শুধু গলা ছেড়ে
তোমারই গান গাব ।
পাইবা না পাই জগৎ ভুলে
তোমার কাছেই যাবো।
থাক তুমি যত দূরে
সাত সমুদ্রের ও পারে ,
দুর আকাশের তারা হলে ও
তোমায় খুজে নেব ।
পাইবা না পাই জগৎ ভুলে
তোমার কাছেই যাবো।