আয়রে খোকন পথ ভুলে আয়
আমার ছোট্ট গায়।
মন্ডা মিঠাই খাবি আর
চড়বি ডিঙি নায়।
আয়রে খোকন তপ্ত রোদে
আমার সোনার গায়
শীতল পাটি বিছিয়ে দিবো
ফুলের বাগিচায়।
আমার গায়ে তোমাকে আজ
করছি নিমন্ত্রণ।
খেলাধুলায়, পাখির গানে
ভরে যাবে মন।
ঠাকুমা আজ শোনাবে যে
চাঁদের বুড়ির কথা।
মিষ্টি বাতাস ভুলিয়ে দিবে
ফুল কলিদের ব্যথা।