Poetry

আকাশ দেখো

September 10, 2026

72 views

তুমি আকাশের দিকে তাকিয়ে

এমন কি দেখো?

রোদ, না বৃষ্টি! 

রোদ তো নেই, আকাশ

মেঘলা এখনো;

বৃষ্টি তো নেই, বৃষ্টি 

এখনো নামেনি।

তুমি আগে থেকেই সতর্ক 

তোমার হ্যান্ডব্যাগে থাকে

ছাতা মোড়ানো।

জমিনে তুমি একটা একটা 

পা ফেলে নি:শ্বাস ফেলো, 

আলতো।


 

তুমি আগে থেকেই হিসেবি,

অফুরন্ত ভালোবাসা দেয়ার 

সুযোগ থাকলেও দাওনি

কোনদিন;

মিনিপ্যাক শ্যাম্পুর মতো

প্রতিদিনকার প্যাকেজ ভলোবাসা

তোমার।

উথাল-পাতাল ঢেউ ভালো

লাগেনা তোমার;

শান্ত নিরব নদী বা ঢেউহীন 

সমুদ্রের পূজারি তুমি।


 

তুমি  আকাশের দিকে তাকিয়ে 

কি দেখো?

আগে কখনো দেখিনি

তুমি এমন করে আকাশ 

দেখছো!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login