Article

কথার ভেতর কথা ৭

September 23, 2026

19 views

ইভান:
জানো, একটা জিনিস নিয়ে আজকে মাথা খাচ্ছে।

এস্তেজা:
হুম? বলো।

ইভান:
আমরা মনে করি সম্পদ থাকলেই দেশ ধনী হয়। কিন্তু পৃথিবীর বাস্তবতা একদম উল্টো। সুইজারল্যান্ডে সমুদ্র নেই, সিঙ্গাপুরে ধানক্ষেত নেই, সৌদিতে বন নেই, জাপানে খনিজ নেই, নেদারল্যান্ডসে পাহাড় নেই… তবুও তারা ধনী।

এস্তেজা:
আর বাংলাদেশের কাছে সমুদ্র আছে, নদী আছে, উর্বর মাটি আছে, মানুষ আছে… তবুও আমরা পিছিয়ে। কারণটা প্রকৃতি না, সিস্টেম।

ইভান:
ঠিক! ভেনেজুয়েলার উদাহরণ তো চোখের সামনে— বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভ! অথচ এখনো ধ্বসে আছে রাজনৈতিক অনৈক্য আর দুর্নীতির কারণে।

এস্তেজা:
মানে দাঁড়ালো—প্রকৃতি কাউকে ধনী বানায় না। সম্পদও না। ধনী বানায় সুশাসন, ঐক্য, নৈতিকতা।

ইভান:
আর দুর্নীতি একটা জাতিকে দরিদ্র বানানোর সবচেয়ে দ্রুতপ্রভাবী অস্ত্র।

এস্তেজা:
শুধু দুর্নীতি না, দলাদলি, রাজনৈতিক ঈর্ষা, অনৈতিক প্রতিষ্ঠান, আর দায়িত্বহীন নেতৃত্ব—সব মিলেই জাতিকে ফেলে দেয় অন্ধকারে।

ইভান:
কিন্তু মানুষের মাঝে একধরনের আত্মসমর্পণ মনোভাবও আছে। সবাই ভাবে—“এ দেশে এগুলো কেয়ামত পর্যন্ত ঠিক হবে না।”

এস্তেজা:
হুম… অথচ রাষ্ট্র গঠন করে পাঁচটা স্তম্ভ—
১) জনগণ
২) রাজনীতি
৩) আমলাতন্ত্র
৪) ব্যবসায়ী
৫) বুদ্ধিজীবী
একটা অসুস্থ হলে দেশ টলে, পাঁচটা অসুস্থ হলে দেশ পড়ে যায়।

ইভান:
আর আমাদের এখানে প্রায়ই দেখা যায়— সিস্টেম অসুস্থ, নেতৃত্ব অসুস্থ, নৈতিকতা ক্ষয়ে গেছে, তো উন্নতির পথ বন্ধই।

এস্তেজা:
তাহলে এই হতাশার মধ্যে আশা কোথায়?

ইভান:
আশা আছে, কিন্তু হাওয়ায় না—ব্যবস্থায়।যেদিন আমরা দল দেখে নয়—নীতি দেখে
ব্যক্তি নয়—প্রতিষ্ঠান ঠিক করবো, শর্টকাট নয়— মেধা, সততা আর সুশাসন বেছে নেবো
সেদিনই খরা বদলে যাবে প্রাচুর্যে।

এস্তেজা:
আর যতদিন আমরা মনে করবো—“আমাকে আর বদলাতে হবে না, শুধু দেশটা বদলাক”— ততদিন কিছুই হবে না।

ইভান:
কারণ বৃহৎ রাষ্ট্রের পতনের আগে সর্বদা ঘটে একটি বিষয়— নৈতিক পতন।

এস্তেজা:
আর বৃহৎ রাষ্ট্রের উত্থানের আগে ঘটে আরেকটি বিষয়— নৈতিক জাগরণ।

ইভান:
তাই শেষ কথা হলো—সম্পদ নয়, সুশাসনই রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে।

এস্তেজা:
এবং সেই সুশাসনের শত্রু একটাই—দুর্নীতি।

ইভান:
প্রকৃতি না, দুর্নীতিই দেশকে দরিদ্র করে; ঐক্য, নৈতিকতা আর সুশাসনই দেশকে ধনী করে।

এস্তেজা:
কেউ যদি এটা বুঝতে পারে—তাহলে দেশকে ভালোবাসা শুরু হয় সেখান থেকেই।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login