পদ্ম হয়ে সাজো তুমি,
স্বপ্নে আসো নীরব ভূমি।
প্রমাণহীন উপপাদ্য,
তুমিই আমার একমাত্র সাধ্য।
সকাল-সন্ধ্যা তোমার বন্দনা,
তবু কেন এই যন্ত্রণা?
ফুলের যত মধুর নির্যাস,
তোমার কাছে সবই হতাশ।
তোমার হাসি জোছনা মাখা,
তোমার চোখে স্বপ্ন আঁকা।
তোমায় ঘিরে যতই ভাবি,
ততই যেন তোমায় হারাই আমি।
শুধু ভাবি নীরব রাতে—
কেন এলে হৃদয়পাতে?
যদি শেষে হারাতেই হয়,
তবে কেন এত আপন হয়?