কথা ছিল দেখা হবে
তোমর সাথে!
কোথায় কখন কিভাবে
একপেশে বা দু'পেশে।
কথা ছিল দেখা হবে
প্রয়োজনে বা অপ্রয়োজনে।
তোমার কঠিন প্রতিজ্ঞাতে
শিশির ঝরা দূর্বাঘাসে
ভোরের কিরণ ঝকমকালে।
কথা ছিল দেখা হবে
ঈশান কোণে মেঘ জমিলে
ধবল সাদা হাঁসের সাথে
কাটতে সাঁতার পাশের ঝিলে।
দেখা হবে বসতে ঘাসে
গায়ে ঘেঁষে পাশাপাশি।
দেখা হবে তোমার সাথে
বটের তলে বাজলে বাঁশি।
কথা ছিল দেখা হবে
থাকবে মুখের মিষ্টি বচন।
ইশারাতে চোখে চোখে
চলবে মনের হাজার কথন।
কথা ছিল দেখা হবে
ইহ কিংবা পরকালে।
কথাছিল দেখা হবে
আবেগ মাখা ইন্দ্রজালে।
কথাছিল দেখা হবে
অকারনে চলতি পথে।
কথাছিল দেখা হবে
পূণ্য স্নানে, মঙ্গল রথে।
কাথা ছিল দেখা হবে।
আচমকা কোন কালের খেয়ায়
কথা ছিল দেখা হবে
পড়ে তোমার চোখের মায়ায়।
দেখা হবে দেখা হবে
দ্বিধা ভুলে প্রাণের টানে।
দেখা হবে ভেসে আসা
অচেনা এক মিষ্টি গানে।
Picked up where you left off