Poetry

এপিটাফ

September 25, 2026

5 views

একদিন সব গল্প কবিতা থেমে যাবে,
অসংখ্য এপিটাফে ছেয়ে যাবে নগরেরা।
মানুষ মানুষকে ডেকে বলবে, আজ কি
কোথাও গল্প হবে? বহুদিন গল্প শুনি না।
প্রত্যুত্তরে হতাশার সুর, গল্প কবিতা নিরুদ্দেশ
বহুকাল। মৃত্যুতে সবাই অসমাপ্ত উপন্যাস
হয়ে এই আশ্চর্য পৃথিবী আজ প্রায় জনহীন।
গুটিকয়েক মানুষেরা তখন বয়োবৃদ্ধ মানুষ
খুঁজবে, যদি আদ্যিকালের কিছু গল্প শোনা যায়!

ঘাসের বুকে তখনো শিশিরে মুক্তো দানা হাসে,
বাতাসে হিমের পরশ নিয়ে ভোরের আলো আসে।
অচেনা পাখিরা সুর করে গান ধরে বিকেল হলে।
মানুষেরা বয়োবৃদ্ধ খোঁজে, যদি কেউ গল্প বলে।
মানুষের মননে ভাবনায় তখন শুধু পরলোক,
কেউ কেউ ভাবে, মানুষ কি ভুলে গেছে সব শোক!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • probash khobor 3 hours ago

    কবিতাটি সুখপাঠ্য হয়েছে।