ডাক্তার বলল, চিন্তা করবেন না, অপারেশন খুব ছোট।
রোগী বলল, তাহলে এতো টাকা দিলেন কেন?
ডাক্তার হেসে অজ্ঞ্যান করার ইনজেকশন দিয়ে দিলো।
জ্ঞ্যান ফিরল প্রায় আটচল্লিশ ঘণ্টা পড়ে। রোগী পিটপিট করে চোখ খুলল। চারিদিকে অন্ধকার। সে নড়তে পারছে না, কথাও বলতে পারছে না, শরীর শক্ত হয়ে আছে। গোঙ্গানো শুরু করলো।
আশপাশে দরজা খোলার শব্দ পেল। তার সামনে সেই ডাক্তার এসে হাসি মুখে দাঁড়ালো। রোগী যে স্ট্রেচারে শোয়ানো ছিল সেটা একটু সোজা করলেন ডাক্তার। সামনে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢাকা ছিল, কাপড় সড়াতেই আয়না বের হয়ে আসলো। সেখানে নিজেকে দেখে সেই রোগী আঁতকে উঠলো। মাথাটা শুধু তার আর শরীর বানরের। চিৎকার বের হচ্ছে না তার মুখ থেকে।
ডাক্তার পাশে এসে দাড়িয়ে বলল, সব সেট হয়ে গেছে। অবিশ্বাস্য!
গল্পঃ অপারেশন