যে পাখিরা তাদের জীবন জানে;
জানে তাদের উদ্দেশ্য,
যে পাখিরা জানে, সেই উদ্দেশ্যে তারা নামমাত্র নায়ক;
সেসব পাখিরা মন ভরে উড়ে কিভাবে?
আকাশের বিস্তৃতি কখনো জানা হবেনা জেনেও,
সে পাখিরা উড়ে কিভাবে?
এই কি চরম অজ্ঞতা নয়?
যে অজ্ঞ জানে যে সে কিছুই জানে না,
সে বাঁচে কিভাবে?
মেশিনেরা তো কখনো নিজের হয়না,
তারা মাত্রই অন্য কারো।
সে জীবনের মর্ম কোথায় যে জীবন নিজের ই না?
আর এই যদি সত্য হয়,
তবে মিথ্যায় কেন আসক্ত হৃদয়?
পাখিরা কেন এতো করে বাচতে চায়?
পাখিরা কেন এতো করে উড়তে চায়?
এ জীবন পাখিদের নয়,
এ জীবন পাখিদের নয়!