Poetry

আই রেস্পেক্ট ইউ

September 29, 2026

Original Author মো: আব্বাস উদ্দীন

Translated by জান্নাতুল ফেরদাউস

3 views

আপনার অক্ষিদ্বয়ের চাহুনি আমাকে আজও পুলকিত করে,

সেই প্রথম আপনার ভ্রূদ্বয়ের মায়া

আজও আমায় ভাবিয়ে তোলে।

কী অপরূপ সৌন্দর্য দেখেছি আমি,

একেবারে ভুলবার নয়।

প্রথম যেদিন আপনার পাশাপাশি বসেছিলাম,

ভেবেছিলাম এবার হয়তো কথা শুরু হবে,

কিন্তু হলো না কিছুই, শুধু তাকিয়ে দেখলাম দুজনে

পাশে থাকা নব্যপ্রেমিকদের কাণ্ড।

হয়তো তখন আপনার মনেও চেয়েছিল

তাদের ন্যায় আমার সাথে খুনসুটি করতে,

কিন্তু না, আপনি করেননি।

অবশ্য আমারও মন চেয়েছিল ঢের।

তারপর কত সময় কাটলো,

আমাদের আর কথা হলো না,

হলো না দেখাও।

এরপর এলো সেই সুদিন,

যেদিন আমরা সি বিচে একসাথে ঘুরতে গিয়েছিলাম।

নৌকায় উঠতে না পারায়

আমি আপনাকে কোলে তুলে

নৌকায় বসিয়ে দিলাম।

ব্যাপারটা পুরোই অবাক করেছিল উভয়কে।

প্রথম দেখায় হয়নি কথা, আর দ্বিতীয় দেখায়!

সেদিন রাতে আমার আর ঘুম হয়নি,

আপনারও কি হয়েছিল?

এরপর এলো সেই দিন,

যেদিন আমি আপনাকে বলেছিলাম,

সবাই ভালোবেসে বলে "আই লাভ ইউ",

আমি না হয় একটু ব্যতিক্রম করে বলি,

"আই রেস্পেক্ট ইউ।"

তখন আপনি মুচকি হেসে বলেছিলেন,

"আই রেস্পেক্ট ইউ টু।"

তারপর থেকে আর কী, শুরু হলো আমাদের প্রণয়,

যা ৭০ বছরেও শেষ হয়নি,

আর মৃত্যুর আগে হবেও না।

শেষে শুধু বলতে চাই,

হে আমার অর্ধাঙ্গিনী, ভালোবেসে তোমাকে করিনি কভু ভুল,

তোমাকে পেয়ে জীবন আমার হয়েছে অতুল।

কবিতাটি ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • আশা করি কবিতাটি ভালো লাগবে