Poetry

আমাদের অরণ্য ছিলো

September 29, 2026

10 views

একদিন আমাদেরও অরণ্য ছিল।
তার পাশে নদী ছিল। আশ্চর্য
এক বালুঝড়ে সব বিরাণ হতে
শুরু করলে আমি সব গল্পগুলো
পাখিদের ডানায় লিখে দিলাম।
যেদিন আমাদের সব বিরাণ হয়ে
গেল, আমাদের নদী মরে গেল।
অরণ্য মরুভূমি হয়ে গেল, সেদিন
সব পাখিরা উড়ে গেল নতুন
অরণ্যের খোঁজে। নতুন নদীর
কুলে নতুন অরণ্য দরকার।
পাখিদের ডানায় ডানায় আমাদের গল্পেরা
ছড়িয়ে গেলো দিগন্তের ওপারে। বিরাণ
ভূমিতে আমরা অজ্ঞাত ইতিহাস হয়ে গেলাম।

(আমার বেহুলা কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login