Poetry

সময়

September 30, 2026

6 views

একাই চলে গেছে সময়।
স্থাণু হয়ে বসে বসে,
বটতলায়, হাটের ভিড়ে আর উঠোনে,
মানুষ এখনো সেসব কথাই কয়।
একাই চলে গেছে সময়।
দিনে দিনে মানুষের সুখদ স্মৃতিরা
উবে যায় কর্পুরের মতো নিঃশব্দে।
সেখানেই মানুষের যতো ভয়।
একাই চলে গেছে সময়।
নিমিষে কেউ কেউ সাবেকে পরিণত
হলে মানুষেরা দিনে দিনে একা হয়ে যায়।
নীরবে সবার সেখানেই ভয়।
একাই চলে গেছে সময়।
পার্থিবের কাছে পরাজিতরা ভাবে,
সময়ের কাছে পরাজয়ের এসব
ঘটনাতো মানুষের হবার নয়।

(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Eponon Bd was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Eponon Bd 30 minutes ago First reader

    সময়কে বেঁধে রাখা যায় না, আমরা সময়ের দৌড়ের সাথে তাল মেলাতে পারি না কখনোই। পৃথিবীর সবাই সময়ের কাছে হার মেনেই গেলো।