Story

এবং নিরঞ্জন (Premium)

September 30, 2026

0 sold
শুয়ে শুয়েই সে বোঝে, হারাণ উঠোনে বসে আছে। উঠোনে বসে সে গুনগুন করে গান গাইছে। তার ঐ গুনগুন করে গাওয়া গান বিছানাতে শুয়ে শুয়েই অস্ফুট স্বরে শুনতে পায় ছবি। মানুষটার জন্যে মনটা কেমন কেমন যেন করে। মানুষটাকে ঘরে বেঁধে রাখা কঠিন। গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, গান গায়। এদিকে হারাণের ঘরের বাইরে থাকা সহ্য করতে পারে না ছবি। তার মন মানে না। মানুষটা দূরে দূরে থাকলে তার দিন কাটে না, মন মানে না। এক আশ্চর্য দোটানায় সে পড়ে আছে। মানুষটাকে বাড়িতে রাখলে মানুষটা ভালো থাকে না, ছবি সেটি খুব ভালো করেই বোঝে। মাঝে মাঝে তার ইচ্ছে করে, উঠোনে গিয়ে হারাণের পাশে গিয়ে বসে। যায়না সে। অজ্ঞাত কারণে জীবনের এ বিচিত্র খেলায় সে হতবিহবল হয়ে বিছানায় বসে থাকে।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login