বার বছর বাদে
সাক্ষাৎ না দেখা হওয়া বলব!
চেনা হাসিটায় চোখে আটকে গেলো।
আমাকে দেখে ভ্রূ উঁচিয়ে বললে,
কেমন আছ? আমাদের আর কিছুই ছিলোনা।
বন্ধন ছেঁড়ার গল্পটাই আমাদের কেবলমাত্র স্মৃতি।
আমি জবাব না দিয়ে একবার আসমান দেখি,
একবার তাহারে দেখি।
হাসিটা অমলিন রয়ে গেছে, আমিই অবাক হলাম-
কতদিন চেনা সাক্ষাতের হাসিটা আমি হাসিনি। পুবাকাশে
মেঘ দেখে আশু বৃষ্টির সম্ভাবনায় কি না কে জানে,
আমাকে এবার বললে, ছাতাটা নিয়ে যাও। আমার বাড়ি কাছেই।
বৃষ্টি আমায় পাবে না। আমি এবার মেঘ দেখি ঘাড় বাঁকিয়ে।
বৃষ্টিও তোমাকে পেলোনা, আমি তো নামহীন মানুষ।
আমি তাহারে দেখি, তাহারে দেখি। চেনা হাসির অন্তরালে
কোথাও কি স্মৃতিক্ষরণ ঘটছে? বন্ধন ছেঁড়ার গল্প
আর এই হাসিটা ছাড়া সব অচেনা আমার।
অপরিচিতের কাছ হতে ছাতা না নিয়েই বাড়ির পথ ধরে
হাঁটতে হাঁটতে বুঝলাম- মানুষ কিছুই ভোলেনা,
কেবল ভোলার ভান করে।
বার বছরের ভণিতাটা আজ কিভাবে চুরমার হয়ে গেল!
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)
Comments
Be this story’s first reader
+25 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.