Story

১০০ শব্দে ফ্ল্যাশ ফিকশন "শেষ চিঠি"

September 29, 2026

9 views

প্রতিদিন রাত বারোটায় মৃত মায়ের কাছ থেকে চিঠি আসত। প্রথমে সে ভেবেছিল কেউ মজা করছে।

চিঠিতে লেখা থাকত,

“খাবার খেয়ে নিস।”

“বাইরে যাস না।”

“আজ রাতে জানালাটা বন্ধ রাখিস।”

একদিন চিঠিতে লেখা হলো, “আমি আর তোকে বাঁচাতে পারব না।”

সে এবার একটু ভয় পায় আর আতঙ্ক নিয়ে মায়ের পুরোনো ঘরে গেল।

দরজা খুলতেই দেখল, টেবিলের ওপর তার একটা ছবি মায়ের পাশে দাঁড়ানো।

তার সামনেই ধীরেধীরে ছবি থেকে মায়ের ছবিটা উবে যেতে লাগলো। হঠাৎ ঘাড়ে কারো হাত পড়ায় সে পিছনে ফিরে দেখে তার মায়ের মতন দেখতে একজন দাঁড়ানো।

সেই জিনিসটা তার গলা চেপে ধরে বড় একটা হা করে মাথাটা মুখের মধ্যে নিয়ে নিলো।

সে না পারলো চিৎকার করতে, না পারলো নিজেকে বাঁচাতে।

গল্পঃ শেষ চিঠি

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login