প্রাসাদের বাগানে একটি কালো গোলাপ গাছ ছিল। আর সেখানে একটা মাত্র আলো গোলাপ ফুল ছিল।
নতুন আসা পরিচারিকাকে বৃদ্ধ মালি বলেছিলেন, “এটা ছিঁড়বে না।”
নতুন পরিচারিকা কথাটা গায়ে মাখলো না। এক রাতে সে ফুলটি ছিঁড়ে ঘরে নিয়ে আসলো। সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদ অন্ধকার হয়ে গেলো। পরিচারিকা এটা কিছু মনে না করে ঘুমিয়ে পড়লো।
রাতে স্বপ্ন দেখল মালি সেই কালো গোলাপ ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে আর গাছের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে। পরিচারিকা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলো।
পিছন থেকে ফিসফিস গলায় শুনতে পেলো, “নিষেধ করেছিলাম ফুল না ছিঁড়তে।“
এরপরে অনুভব করলো কণ্টক যুক্ত লতা তার গলায় পেঁচিয়ে যাচ্ছে। গলায় দু হাত দিতে নিজের গড়িয়ে পড়া রক্ত অনুভব করলো সে, কিন্তু কিছুই বলতে বা করতে পারলো না।
ধীরেধীরে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো পরিচারিকার দেহ।
গল্পঃ কালো গোলাপ