বন্ধুদের সাথে বাজি ধরে মধ্যরাতে ধ্বংসপ্রাপ্ত পুরনো প্রাসাদে রাত কাটাতে এলো ফাগুন। ভেঙ্গে পড়া সদর দরজার এক ফাঁকা দিয়ে ধিরে সুস্থে ঢুকে পড়লো সে। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখার জো নেই। একটু সামনে এগুতেই তার কানে ফিসফিসে শব্দ এলো “তোমার অপেক্ষাতেই ছিলাম”। প্রথমবার গায়ে না মাখলেও তৃতীয়বার সে দাড়িয়ে পড়লো। যখনি সে দাড়িয়ে পড়লো চারিদিকে আলোকিত হয়ে গেল। চারপাশের ভাঙ্গা প্রাসাদের দেয়াল বাতাসে মিলিয়ে গেলো। তার সামনে মাটি ফুরে বের হল ঘার ভাঙ্গা একটা দেহ। ফাগুন ভয় পাওয়ার ছেলে না। কিন্তু সামনে দাঁড়ানো ভাঙ্গা ঘারের অবয়ব দেখে তার প্রান বায়ু বের হয়ে যাবার উপক্রম। ফাগুন বুঝতে পারল এটাই তার শেষ বাজি।
গল্পঃ বাজি