আজ আপনাদের সাথে জীবনের একটি গুরুত্বপূর্ণ দর্শন শেয়ার করছি—
চালাক ও ম্যানিপুলেটিভ স্বভাবের মানুষ মূলত ৫টি ধাপে তাদের চক্রান্তের ফাঁদ তৈরি করে:
১. প্রথম ধাপ: নিজেদের অতি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য প্রমাণ করিয়ে একটি ফাঁদ তৈরি করে।
২. দ্বিতীয় ধাপ: কোনো কারণ ছাড়াই হুট করে দূরত্ব বাড়িয়ে দিয়ে মানুষকে পেছনে ঘুরানোর মনস্তাত্ত্বিক চক্রে ফেলে।
৩. তৃতীয় ধাপ: ছোট ছোট ভুলগুলোকে অতিরঞ্জিত করে তোলে এবং মানুষকে তুচ্ছ ও অপরাধী অনুভব করায়।
৪. চতুর্থ ধাপ: অস্পষ্ট ও অর্ধেক কথা বলে মানসিক বিভ্রান্তি এবং মায়াজাল সৃষ্টি করে।
৫. পঞ্চম ধাপ: প্রবল আত্মবিশ্বাসের নাটক করে ভুল দিকনির্দেশনা দেয় এবং বড় কোনো ক্ষতির দিকে ঠেলে দেয়।
এই পুরো প্রক্রিয়া চলাকালে তারা নিজেদের খুব সফল ও বিজয়ী ভাবতে শুরু করে। কিন্তু অন্য কারও পায়ের নিচে মাটি কাটতে গিয়ে এসব মানুষ একসময় নিজেদের অপকর্মের গর্তেই ধুপ করে পড়ে যায়।
কারণ শয়তানের চক্রান্ত যতই পরিকল্পিত হোক না কেন—তা অত্যন্ত দুর্বল, আর আপনার রব সর্বশ্রেষ্ঠ কৌশলী।
হাফিজ আল মিথুন (শাহরিয়ার) 💭✍️