Poetry

আকূল ভালোবাসা

September 30, 2026

20 views

মাঝে মাঝেই রাত বিরোতে আমাদের বাড়ির পাশ দিয়ে
তুমি যাও। তখন তুমি জোরে জোরে কথা বলো, তুমি
ঠিক ঠিক জানো, রাস্তার লাগোয়া ঘরটাতেই তখন
আমি পড়তে বসি। তুমি এও জানো, আমি তোমার
সব কথা শুনতে পাই। এমনকি তুমি ঐ পথ দিয়ে
কথা বলতে বলতে বহুদূর চলে যাবার পরেও আমি
কান খাড়া করে থাকি, যদি কোনো অজুহাতে আমার
নামটা বলো! আজও তুমি আমার নামটি বলোনি।
আচ্ছা, এ পথে চলার সময়তো তুমি একাই যাও,
কার সাথে কথা বলো? একা একা শব্দ করে কথা
বলে কি আমায় শোনাও তোমার অস্তিত্ব! অতীতে
কখনো আমায় নাম ধরে ডাকোনি। তোমার এতো
এতো কথায়, ভালোবাসা কোনটুকু, তা একদিন বলে যেয়ো।
আমি সে কথাটা কান পেতে শুনে নেবো। আসলে তুমি
ভালবেসেছিলে তো কখনো? নাকি বোকার মতো ভেবেই চলেছি!
রাস্তার লাগোয়া দেয়ালটা ঘেঁষে বসে থাকি, যদি
আনমনেও দেয়ালের ওপাশটা তুমি ছুঁয়ে যাও!
দেয়ালের এ পাশে আমি অধীর হয়ে তোমার অপেক্ষায় থাকি।


(কবিতাটি আমার লেখা আজ আকাশকে বলে দেওয়া যায় কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল।)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan mahmud 3 days ago

    আমার নিজের লেখা কবিতাসমূহের মধ্যে এটি আমার অন্যতম পছন্দের কবিতা। মূলত আমার বিভিন্ন বইয়ে প্রকাশিত কবিতাগুলো এখানে পোষ্ট করছি। সকলের দোয়া প্রার্থনা করছি।