Poetry

অবশিষ্ট বাক্য

October 3, 2026

5 views

অবশিষ্ট বাক্যগুলো মুখ ভার করে
চুপ করে বসেই থাকে বুকের ভেতর।
নড়েও না, চড়েও না। মাঝে মাঝে বলি,
একটু নড়াচড়া কর। গাল ফুলিয়ে বলে,
না। সে আসুক। তখন আমরা আসব।
আমি বলেছি কয়েকবার, এভাবে চুপ
করে কতদিন? একসময় তো জমে যাবি।
হাত পায়ে খিল ধরে যাবে। কিছু বলে না,
গাল ফুলিয়ে বসেই থাকে। দিনে দিনে
অপেক্ষার পালা বাড়তেই থাকে। ওদিকে
অবশিষ্ট বাক্যদের অভিমান বাড়তেই থাকে।
সময়ের সাথে সাথে শীত বসন্ত পালা করে
আসে যায়। সময় আর বয়স পালা করে
ছুটতেই থাকে। সময়ের ফেরে বুকের মধ্যে
অবশিষ্ট বাক্যগুলো শিলালিপি হয়ে যায়।
অনেকদিন পর মানুষ বুকের ভেতর জমে
থাকা অবশিষ্ট বাক্যদের গায়ে হাত বুলিয়ে
বলে, কেমন আছিস তোরা? অমনি সব
বাক্যগুলো লাফিয়ে উঠে বলে, সে কি এসেছে?

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login