অগণিত মাইল সামনে পড়ে থাকল,
তবু তুমি বসে রইলে, অজ্ঞাতের অপেক্ষায়।
যতবার বলেছি, চলো, বহুদূর পাড়ি দিতে
হবে তোমায়। তোমার তাড়া কোথায়,
উল্টো প্রশ্নে আমাকে অপেক্ষমাণ রেখে দিলে।
দিনে দিনে সবাই চলে গেল যার যার পথে।
আমরা বসেই রইলাম দ্বৈতের অজ্ঞাতে।
কেউ কেউ ভালবেসে একসাথে হেঁটে যায়।
কেউ কেউ ভালবেসে স্থবির হ্রদ হয়ে যায়।
আমাকে বললেও না, আমি ফিরে যাব কিনা!