Poetry

"ইচ্ছের দ্বন্দ্ব"

October 1, 2026

54 views

ইচ্ছের দ্বন্দ্ব

মো: ফরহাদ

থাকি তোর শহরেই;

দুঃর্ভাবনা কাটছে প্রতিটা দিন!

এলোমেলো ইচ্ছেগুলোর;

কেন্দ্রবিন্দু তুই বলেই,

হয়তো বাগে আনতে পারছিনা।

একজন যদি বলে,"চোখদুটো দেখেছিস!,"

অন্যজন বলে,"ঠোঁট দুটো!"

আচমকা আরেকজন চেঁচিয়ে বলে ওঠে, "মুখটাই বা ভুলে থাক কেমন?"

এই নিয়ে মনের সাথে ইচ্ছের যে দ্বন্দ্ব;

তা হয়তো কোনো বিশ্বযুদ্ধ!

যার শুরু মানব সৃষ্টির থেকেই,

চলবে অনাদিকাল পর্যন্ত।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 weeks ago

    ভালো লিখেছেন, ভাই। শুভেচ্ছা রইল।

    • MD FORHAD 2 weeks ago

      ধন্যবাদ, ভাই। শুধু নিজের অনুভূতি লেখার চেষ্টা করি।