Poetry

ভাগ্যিস

October 1, 2026

23 views

শুধু তোমাতেই বধির আমি।
সমগ্র বিশ্বচরাচরে আমার কাউকে
শোনার ছিল না। তোমার কণ্ঠে
বিমোহিতের অভ্যাসেই আমি বেঁচে থাকি।
নিকষ কালো অন্ধকারে শুয়ে শুয়ে
আমি তোমার কণ্ঠের রেশ হাতড়ে বেশ ভাল আছি।
তোমাতেই অন্ধ হয়ে থেকেছি।
অপার্থিব সুন্দর আলোয় আলোকিত
করে রেখেছিলে জীবন আমার ।
অতল পাতালে শুয়ে শুয়ে আমি
এখনো তোমার ভালবাসার মগ্নতার রেশ নিয়ে থাকি।
জীবদ্দশা এক অদ্ভুত অধ্যায়।
কেউ করুণা নিয়ে বাঁচে, কেউবা অনুগ্রহ।
ভালবাসা নিয়ে মরতে হলে আচমকা
মরে যাওয়াটা ভাল। পৃথিবীর সকল
অকস্মাৎ বিদায় ভালবাসায় পূর্ণ থাকে।
ভাগ্যিস, মরে যাবার সময় আমি
তোমার ভালবাসাটুকু নিয়ে এসেছিলাম।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login